LIVE - কালীপুজো উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে গোপীবল্লভপুর থানার উদ্যোগে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দিশা কোচিং সেন্টারের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু,ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা,(আইপিএস), ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) সন্দীপ সেন, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং, বিশিষ্ট সমাজসেবী সুমন্ত মহান্তি সহ অন্যান্যরা।