আসন্ন মাতাবাড়ি মেলা–২০২৬-কে সামনে রেখে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় মাতাবাড়ি পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের আইজিপি (ল অ্যান্ড অর্ডার) ইপ্পার মানচাক জ্ঞানদেবা (IPS)। সঙ্গে ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখা হয়। মেলা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।