আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩১-রাধাকিশোরপুর মণ্ডলের ১৫ নং ওয়ার্ডে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সানি সাহা, মানসী চক্রবর্তী, শিশির ভৌমিক, মনোনীত প্রার্থী, বুথ সভাপতি এবং প্রদেশ, সর্বভারতীয় ও মণ্ডল স্তরের নেতৃত্বসহ একনিষ্ঠ কার্যকর্তারা। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।