উদয়পুরের সুনামধন্য সুইমিং পুল দীর্ঘ তিন মাস ধরে সংস্কারের অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা বহু ছাত্র-ছাত্রী সাঁতার অনুশীলন করতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, ক্রীড়া দপ্তরের চরম উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বারবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই সুইমিং পুল আজ অযত্নে নষ্ট হতে বসেছে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।