...আম্বাসার ডলুবাড়ী বাজারে একটি হোটেলে দুঃসাহসিক চুরি ...
আম্বাসার ডলুবাড়ী বাজারে ফের চোরের থাবা। মঙ্গলবার গভীর রাতে বাজারের একটি হোটেলে হানা দেয় চোরের দল। হোটেলের পেছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে চোরেরা বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চোরেরা হোটেলের ক্যাশ বাক্সও ভেঙে ফেলে। অভিযোগ নগদ প্রায় ১,৮০০ টাকা নিয়ে চম্পট দেয় তারা।