হুড়া: মাগুড়িয়ায় বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন,উপস্থিত রাজ্য সহ সভাপতি
Hura, Purulia | Oct 12, 2026 মাগুড়িয়ায় বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন। দীর্ঘ টানাপোড়েনের পর পুরুলিয়ার হুড়া ব্লকের মাগুড়িয়া গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। সোমবার সকালে উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। দলীয় কর্মীদের দাবি, এতদিন এলাকায় মিটিং-মিছিল এমনকি চায়ের দোকানে বসে আলোচনা করতেও বাধার মুখে পড়তে হত। সেই পরিস্থিতি কাটিয়ে নতুন কার্যালয় হওয়ায় সংগঠন আরও মজবুত হবে বলে আশা তাঁদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য