হেমতাবাদ: হেমতাবাদে কুলিক নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের
কুলিক নদীতে মাছ ধরতে নেমে জলে তলিয়ে মৃত্যু কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর গ্রামে। জানা গিয়েছে মৃতর নাম আসরাফ আলী (১২)। বাড়ি বাসুদেবপুর এলাকাতেই। বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে যায় সে। এরপর কুলিক নদীতে তলিয়ে গেলে পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার। হেমতাবাদ থানার আইসি সমর রায় এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে এলাকায়।