অবৈধ মদের বিরুদ্ধে মুরারইয়ে ফের যৌথ অভিযান, চোলাই মদ।
আজ বুধবার ৯ সেপ্টেম্বর: অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল মুরারই থানা ও মুরারই সার্কেলের আবগারি দফতর। বুধবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোহুরাপুর ও রাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় এই যৌথ অভিযান চালানো হয়।
মুরারই থানার পুলিশ ও আবগারি আধিকারিকদের সমন্বয়ে গঠিত যৌথ দল ধুরিয়া দক্ষিণপাড়া, ধুরিয়া নিচুপাড়া, ধুরিয়া সাহাপাড়া, ভবানীপুর এবং পালসা মোড়-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১০ লিটার চোলাই মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি মদ তৈরির জন্য ব্যবহৃত ১,২২০ লিটার গাঁজানো মিশ্রণ বা ওয়াশ উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অবৈধ মদের কারবার বন্ধ করতে মুরারই থানা ও আবগারি দফতরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে যৌথ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের তরফে অবৈধ মদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে।
Birbhum District Administration Birbhum District Police Ministry of Home Affairs, Government of India Suvendu Adhikari Birbhum District Bdo Murarai I News Update Birbhum @