হেমতাবাদ: বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেবে পুলিশ, দুর্গাপুজো নিয়ে হেমতাবাদে প্রশাসনিক বৈঠকে নির্দেশ পুলিশের
দুর্গাপুজোর দিন পুজো কমিটির কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেবে পুলিশ। দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে ডাকা প্রশাশনিক বৈঠকে পুজো কমিটি গুলিকে একগুচ্ছ নির্দেশ দিলেন হেমতাবাদ থানার আইসি৷ পুজোয় বিশৃঙ্খলা সম্পূর্ণ বন্ধ রাখারা পাশাপাশি, সরকারি নির্দেশ মেনে চলা, চাঁদার জুলুম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রবিবার দুপুরে হেমতাবাদ থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সমর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুজো কমিটির সদস্য রা।