দেড়শো বছরের প্রাচীন শিব মন্দির গ্রামবাসীদের চোখের সামনে বিলীন হয়ে গেল গঙ্গার গর্ভে। যা দেখে জয় ভোলেনাথ বলে হা-হুতাশ করে উঠলেন অসহায় গ্রামবাসীরা। রবিবার এমনই চরম বেদনাদায়ক দৃশ্য নজরে এল মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলায়। প্রাচীন মন্দির হারিয়ে মন ভারাক্রান্ত মুলিরামটোলাবাসীর। সেই সঙ্গে গঙ্গা ভাঙন অব্যাহত থাকায় আরও বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা
#শিবমন্দির #মালদা #গঙ্গা #ভোলেনাথ #বিলীন
#BREAKING #BreakingNews #maldanews #viralpost #viralreels #viralreelsシ #viral