নেতাজি ভবন স্টেশনে আরপিএফের সঙ্গে মারামারি দুই মত্ত যাত্রীর
মেট্রো সূত্রের খবর, সোমবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে ওই দুই মহিলা যাত্রী আসেন। স্টেশনের প্রবেশপথে এক পুরুষ যাত্রীর সঙ্গে তাঁদের কোনও বিষয় নিয়ে বচসা চলছিল বলে অভিযোগ। স্টেশনে ঢোকার পরে ওই দুই মহিলা যাত্রী স্ক্যানারে তাঁদের ব্যাগ দিতে অস্বীকার করেন বলেও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি।
মহিলা আরপিএফ কর্মীর সঙ্গে মেট্রো স্টেশনের মধ্যেই চুলোচুলি দুই মহিলা যাত্রীর
ঘটনার ভিডিও ভা ই রা ল
Suri 2, Birbhum | Sep 10, 2026