মন্দারমণিতে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচ্সা।হোটেলের ম্যানেজার,কর্মচারী, নিরাপত্তা কর্মী মিলে বেধড়ক পেটাল পর্যটকদের।আক্রান্ত হয়েছেন মহিলা পুরুষ বৃদ্ধ শিশু সকলে। ঘটনাটি মন্দারমণির। দু'ঘণ্টা আগের। আক্রান্তরা বজবজের বাসিন্দা। দিঘায় দুটি হোটেল রয়েছে মহম্মদ আসিফের। এদিন তিনি তাঁর পরিবার নিয়ে মন্দারমণি বেড়াতে আসেন। গাড়ি পার্কিং করে হোটেলের ঘর দেখতে যাওয়ার মুহূর্তে বচসা হয়। তারপর স্বর্ণময়ী বিচ রিসর্টের কর্মীরা তাঁদের মারধর করে। আক্রান্তরা বর্তমানে বালি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করেছে।