হেমতাবাদ: কালিয়াগঞ্জ তারা বাজার পরিদর্শক সাংসদ ও মহকুমা শাসকের
কালিয়াগঞ্জ শহরের পুরসভা নিয়ন্ত্রিত তারাবাজারকে আধুনিকমানের করার লক্ষ্যে শনিবার দুপুরে বাজার পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল ও মহকুমা শাসক(রায়গঞ্জ) তন্ময় বন্দ্যোপাধ্যায়। ছিলেন, কৃষি বিপণন দফতর ও জেলা নিয়ন্ত্রণ বাজার কমিটির প্রতিনিধিরা। কার্তিক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতরের অধিনে বাজারের পুরানো পরিকাঠামো ভেঙে বড় মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে।