আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা, পেঁচাথলের নবীনছড়ায় চরম দুর্ভোগ
পেঁচাথল, ত্রিপুরা: আসাম-আগরতলা জাতীয় সড়কের পেঁচাথলের নবীনছড়া এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ। ফলে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে চরম সমস্যা এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের এমন পরিস্থিতিতে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।