সোনামুড়ায় ভেহিকেল চেকিংয়ে নাবালকের হাতে বাইক, মালিককে ২৫ হাজার টাকা জরিমানা
সোনামুড়ায় ভেহিকেল চেকিং চলাকালীন নাবালকের হাতে একটি মোটরসাইকেল আটক করা হয়। জানা যায়, বাবার কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে বাজার করতে সোনামুড়ায় এসেছিল ওই নাবালক।
চেকিংয়ের সময় বিষয়টি নজরে আসার পর মোটরসাইকেলের মালিককে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া মেনে মোটরসাইকেলের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাবালকদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।