Public App Logo
Profile Picture

আমার ত্রিপুরা

@usr00138558
727Followers
0Following
নকল পিস্তল কোমরে নিয়ে ভয় দেখানোর অভিযোগ, আগরতলা টাউন হলের সামনে পুলিশের জালে যুবক
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে অভিযান
যুবকের কাছ থেকে উদ্ধার পিস্তল সদৃশ বস্তু, পরীক্ষায় নকল বলে জানা যায়
আসল আগ্নেয়াস্ত্রের মতো দেখতে নকল পিস্তল দিয়ে দাদাগিরির অভিযোগ
ঘটনায় আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পূর্ব আগরতলা থানার পুলিশ
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারীর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ কর্মসূচি কৈলাশহরে বামফ্রন্টের
কুমারঘাটে NH-108-এর পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ, বৈধ অনুমতির নথি কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
কমলপুর দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের বড়সড় সাফল্য
তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা, আটক চালক
আটক মুকেশ কুমার, বাড়ি বিহার রাজ্যে
নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ৫০০-র বেশি আটক
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল কৈলাশহর, বামফ্রন্টের মিছিলে কুশপুতুল দাহ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কৈলাশহরে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বামফ্রন্ট। মিছিল শেষে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিকে ঘিরে কৈলাশহরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানানো হয়।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কৈলাশহরে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক ৫০০ ছাড়াল
শিলচরে মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগ
ঘটনায় রোগী ও পরিবারের কাছে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
“জরুরি চিকিৎসার প্রয়োজনের চেয়ে মুখ্যমন্ত্রীর যাতায়াত বড় নয়”—বার্তা মুখ্যমন্ত্রীর
ঘটনায় ৪ আধিকারিককে সাসপেন্ড, নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের
ভিআইপি চলাচলে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ
কমলপুরে নাকা চেকিংয়ে ২৯.৮০০ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
কমলপুর থানার অন্তর্গত দুর্গাচৌমুহনী এলাকায় নাকা চেকিং চালিয়ে একটি চারচাকার গাড়ি থেকে ২৯.৮০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তল্লাশির সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় কমলপুর থানায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ধলাই জেলা পুলিশ।
নাকা চেকিং ও মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
<nis:link nis:type=tag nis:id=dhalaipolice nis:value=DhalaiPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kamalpurps nis:value=KamalpurPS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ganjaseizure nis:value=GanjaSeizure nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ndpsact nis:value=NDPSAct nis:enabled=true nis:link/>
দুর্গাপূজা ও দীপাবলির আগে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য একগুচ্ছ সুবিধার ঘোষণা ত্রিপুরা সরকারের
আজকের ত্রিপুরা সুন্দরী পত্রিকা এক নজরে দেখে নিন কমেন্টে লিংক ওপেন করে
কুমারঘাটে NH-108-এর পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
বৈধ অনুমতির কাগজ কোথায়—প্রশ্ন স্থানীয়দের
প্রকাশ্যে নির্মাণ চললেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাস্তার নিরাপত্তা ও যান চলাচল নিয়ে বাড়ছে উদ্বেগ
সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি স্থানীয়দের
পূজার চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ, ৫ হাজার টাকা না দেওয়ায় গাড়ি ভাঙচুর
মুখ্যমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত রিন্টু ঠাকুরের মৃত্যু, শোকপ্রকাশ বিধায়কের

মুখ্যমন্ত্রীর কনভয়ের কারণে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত ভাঙ্গার রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর আর নেই। তাঁর মৃত্যুতে ভাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পন্না ভাঙ্গা শ্মশান কালী বাড়িতে গিয়ে প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিন্টু ঠাকুরের পরিবারের জন্য মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারি আর্থিক সহায়তার দাবি জানান বিধায়ক।
পশ্চিম জেলায় জেলাশাসকের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্নতার বার্তা আধিকারিকদের
পশ্চিম জেলার জেলাশাসকের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্নতার বার্তা

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের উদ্যোগে অফিস চত্বরে আয়োজন করা হয় স্বচ্ছ ভারত অভিযান।
অভিযানে উপস্থিত ছিলেন জেলাশাসকসহ চিকিৎসক ডা. বিশাল কুমার ও অন্যান্য আধিকারিকরা।
অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতার বার্তা দেওয়া হয়।
স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের অষ্টম বৈঠকে মুখ্যমন্ত্রী, দীপাবলি উৎসব ও উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা

ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের অষ্টম বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে আসন্ন দীপাবলি উৎসবের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি মন্দিরের পরিকাঠামো ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও পর্যালোচনা করা হয়।
দীপাবলি উপলক্ষে ভক্তদের সুবিধা ও মন্দির চত্বরের ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, পরীক্ষা শেষে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মিলল বিয়ের আসরে

ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট:
ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিএমএলটি পড়ুয়া এক কলেজছাত্রীর সন্ধান মিলল প্রায় ২৪ ঘণ্টা পর। জানা গেছে, পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ না করে তিনি তাঁর পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে দু’জনে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকার ওই যুবতী পড়াশোনার কারণে আগরতলার হলিক্রস কলেজের পাশে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। বুধবার ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার পর দুপুর আড়াইটার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরীক্ষা শেষ হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরিবারের পক্ষ থেকে বুধবার রাতেই লেফুঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি খোয়াইয়ের অ্যাডিশনাল এসপির কাছেও জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

এরপর পুলিশি তৎপরতার মধ্যেই যুবতীর সন্ধান মেলে। পরিবারের দাবি, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি নিজের সিদ্ধান্তে পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে বিয়ে করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

দীর্ঘ সময় ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে পান। ঘটনাটি ঘিরে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।
Video 19
৭ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলাশাসকের কাছে ডেপুটেশন
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শহর ও গ্রামে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৭০০ টাকা মজুরির দাবিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিতে মিছিল করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি
রহমান মেডিকেল হল বাবুর বাজার
উত্তর পূর্বাঞ্চলের বাংলা দৈনিক ত্রিপুরা সুন্দরী পত্রিকা পড়ুন আজকের বিস্তারিত কমেন্ট বক্সে লিংক ওপেন করুন
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি ত্রিপুরা নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জেলার উন্নয়নে সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।