আরবানায় অভিনেতা দেবের বাড়িতে গণেশ পুজোয় হাজির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
কলকাতার আরবানায় অভিনেতা দেবের বাড়িতে আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজিত এই পুজোয় দেবের আমন্ত্রণে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী।
পুজোয় অংশ নিয়ে গণেশের আরাধনা করেন সুকান্ত মজুমদার। অভিনেতা দেবের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে এই অনুষ্ঠানে দুই ভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বকে একসঙ্গে দেখা যায়।
গণেশ পুজোকে ঘিরে দেবের আরবানা-র বাড়িতে ছিল উৎসবের আবহ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও এক অন্য মাত্রা যোগ হয়।