পরিচারিকার শ্লী*ল*তাহা*নির অভিযোগে গ্রেফতার বিজেপির যুবনেতা,এলাকায় চাঞ্চল্য।
বিস্তারিত:বীরভূমের আহমদপুরে পরিচারিকার শ্লী*ল*তাহা*নির অভিযোগে গ্রেফতার বিজেপির যুবনেতা অরুপ মণ্ডল। সাঁইথিয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত অরুপ মণ্ডল বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ-সভাপতি বলে জানা গিয়েছে। পরিচারিকার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হবে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।