🌿 আমার আজকের পুষ্টি টিপস,,,,,,
খাবার খাওয়ার আগে একটু পরিকল্পনা করুন!
আপনি কি খুব ক্ষুধা পাওয়ার পরই ঠিক করেন কী খাবেন?
অনেক সময় আগে থেকে খাবারের পরিকল্পনা না থাকলে হাতের কাছে যা পাওয়া যায়, সেটাই খেয়ে নেওয়া হয়। ফলে খাবারের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে।
🥗 প্রতিদিন মাত্র ৫ মিনিট সময় দিন নিজের খাবারের পরিকল্পনায়—
✅ পরের দিনের সকালের নাস্তা কী হবে, ঠিক করুন।
✅ দুপুর ও রাতের খাবারে প্রোটিনের উৎস রাখুন।
✅ বাজার করার সময় শাকসবজি ও ফলের তালিকা তৈরি করুন।
✅ ব্যস্ত দিনের জন্য স্বাস্থ্যকর বিকল্প খাবার প্রস্তুত রাখুন।
✅ বাইরের খাবারের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করুন।
💚 মনে রাখবেন, ভালো খাদ্যাভ্যাস শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না—সঠিক পরিকল্পনাও তার একটি বড় অংশ।
আজ থেকেই নিজের খাবারের দায়িত্ব নিজে নিতে শুরু করুন।
👩⚕️ পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#MealPlanning #HealthyFoodHabits #পুষ্টিবিদেরপরামর্শ