সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি ও পাথর বহন করায় হেমতাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩ টি বড় ট্রাক আটক করল হেমতাবাদ ভূমি দপ্তর। সোমবার দুপুরে ৩ টি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা সরকারি খাতে জমা পড়লে তবেই ছাড়া হবে গাড়ি গুলি বলেই ভূম দপ্তরের তরফে জানানো হয়েছে।