স্কুলে প্রধান শিক্ষককে তাড়া করে মা*রধর ছাত্রদের!!
বিস্তারিত:মঙ্গলবার এক নজির বিহীন ঘটনার সাক্ষী রইলো প্রাচীন স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল,ছাত্রদের মারে র*ক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো প্রধান শিক্ষক ধর্ম চাদ বারুই।
টিচার্স ডে উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়া চলছিল, দশম শ্রেণির ছাত্র দের এর আওতায় আনা হয়নি।এর থেকেই শুরু উত্তেজনা।কিছু ক্ষণের মধ্যেই রণক্ষেত্রের রূপ নেয় এই প্রাচীন স্কুল চত্বর।পুলিশ এসে র*ক্তাক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যেতে গেলেও পথ আটকায় ছাত্ররা।
পরবর্তীতে পুলিশ আহত প্রধান শিক্ষককে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।