মনোশ্রীর চিকিৎসার নামে কোটি টাকা সংগ্রহের অভিযোগ, তদন্তের দাবি
এসএমএ টাইপ-১ আক্রান্ত শিশু মনোশ্রী চৌধুরীর চিকিৎসার নামে কোটি কোটি টাকা সংগ্রহ ও আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ ৫০ লক্ষ টাকা, টাটা ট্রাস্টের ২০ লক্ষ টাকা এবং সাধারণ মানুষের অনুদান মিলিয়ে ১০ কোটিরও বেশি টাকা সংগ্রহ করা হয়েছিল। অথচ অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিব্রুগড়ে মনোশ্রীর চিকিৎসায় খরচ হয়েছে মাত্র প্রায় ২.২৯ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। চিকিৎসকদের মতে, যে বিশেষ ইনজেকশনের কথা বলে অর্থ সংগ্রহ করা হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে।
Ambassa, Dhalai | Sep 12, 2026