পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু। মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী।আজ এমন ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। মালদার গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক তিনি। কর্ম সূত্রে এই কারণে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক। নামের বানান ভুল থাকায় আজ শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর।