ঢাকুরিয়ায় বামেদের বুক স্টল ঘিরে ব/চ/সা
প্রতিবছরের মতো এ বছরও ঢাকুরিয়া এসবিআই ব্যাঙ্কের নীচে বামপন্থীদের বুক স্টল বসানোকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, স্টল বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল রাতে ব/চ/সা হয়। সেই সময় এক বামপন্থী কর্মীকে মা/র/ধ/র করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে আজ সতরূপ ঘোষ-সহ বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ঢাকুরিয়া এসবিআই ব্রাঞ্চের সামনে থেকে মিছিল করে লেক থানায় যান। সেখানে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। এই ঘটনার পিছনে বিজেপি ও আরএসএসের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ বামেদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।