বালাসন নদীর জলে দুধিয়ায় হিউম সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার রক্ষণাবেক্ষণের জন্য বেইলি ব্রিজও বন্ধ থাকবে। এমনই প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে মিরিক যেতে হলে ঘুরপথ এখন কয়েক দিন ব্যবহার করতে হবে। পর্যটক ও সাধারণ মানুষকে দিন কয়েক সমস্যায় পড়তে হবে বলে প্রাথমিক মত। এমনিতেই দুধিয়ার প্রধান সেতু আগেই ভেসে গিয়েছিল গত বছর উত্তরবঙ্গ বিপর্যয়ের সময়ে। দিন কয়েক আগে অস্থায়ী হিউম পাইপ দিয়ে তৈরি সেতুও বালাসন নদীর জলে ভেসে যায়। এখন ওই এলাকায় যোগাযোগে শেষ সম্বল ওই বেইলি ব্রিজ। সেটি ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ সম্পূর্ণ ভেঙে যাবে। এমনই আশঙ্কায় সাধারণ মানুষ। সেই কথা মাথায় রেখেই এবার বেইলি ব্রিজ রক্ষণাবেক্ষণ শুরু হল।