Public App Logo
Profile Picture

West Bengal News 24

@wbn24
65Followers
0Following
রাজ্য পুলিশের 'না', কিন্তু পুজো হবেই! হলদিয়া রিফাইনারিতে বিশ্বকর্মা পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ। বিস্তারিত দেখুন ভিডিওতে! ⚖️🚩

<nis:link nis:type=tag nis:id=calcuttahighcourt nis:value=CalcuttaHighCourt nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=citu nis:value=CITU nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cpim nis:value=CPIM nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=haldia nis:value=Haldia nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vishwakarmapuja nis:value=VishwakarmaPuja nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalpolitics nis:value=BengalPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengalnews nis:value=WestBengalNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnewsbangla nis:value=BreakingNewsBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=highcourtorder nis:value=HighCourtOrder nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalinews nis:value=BengaliNews nis:enabled=true nis:link/> 

[ Calcutta High Court, CITU Vishwakarma Puja, Haldia Refinery Puja, Haldia IOC Gate Puja, Justice Saugata Bhattacharyya, CPIM CITU Haldia, West Bengal News, Bengal Politics, Haldia Port News, High Court West Bengal Police, Breaking News Bengali ]
তোলাবাজির মামলায় বড় খবর! 🚨 গ্রেফতারি এড়াতে তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে মিলল না পুরোপুরি মুক্তি, হাজিরা দিতে হবে ভবানী ভবনে! বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। 👇 

<nis:link nis:type=tag nis:id=kirtiazad nis:value=KirtiAzad nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=calcuttahighcourt nis:value=CalcuttaHighCourt nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tmc nis:value=TMC nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cid nis:value=CID nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalpolitics nis:value=BengalPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnewsbangla nis:value=BreakingNewsBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=durgapur nis:value=Durgapur nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengalnews nis:value=WestBengalNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralnews nis:value=ViralNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=courtupdate nis:value=CourtUpdate nis:enabled=true nis:link/> 

[ Kirti Azad extortion case, Kirti Azad Calcutta High Court, Justice Kaushik Chanda, Kirti Azad CID notice, TMC MP Kirti Azad news, Bardhaman Durgapur MP Kirti Azad, Kolkata High Court protection Kirti Azad, West Bengal politics news, Bengali news shorts, তোলাবাজির অভিযোগ কীর্তি আজাদ ]
অবশেষে কাটল বাগবাজার সর্বজনীনের সব আইনি জটিলতা! 🙏🏛️ পুজোপ্রেমীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখেই স্পষ্ট বার্তা—পুজো হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। এবার নিশ্চিন্তে প্রস্তুত হন সাবেকি মায়ের দর্শনে! বিস্তারিত শুনুন ভিডিওতে 👇

<nis:link nis:type=tag nis:id=bagbazarsarbojanin nis:value=BagbazarSarbojanin nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=durgapuja nis:value=DurgaPuja nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=calcuttahighcourt nis:value=CalcuttaHighCourt nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bagbazarpuja nis:value=BagbazarPuja nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkatadurgapuja nis:value=KolkataDurgaPuja nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnewsbangla nis:value=BreakingNewsBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkatanews nis:value=KolkataNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sharadotsav nis:value=Sharadotsav nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralreels nis:value=ViralReels nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalinews nis:value=BengaliNews nis:enabled=true nis:link/> 

[ Bagbazar Durga Puja 2026, Bagbazar Sarbojanin Durgotsav, Calcutta High Court Bagbazar Puja, Bagbazar Puja Committee verdict, Bagbazar Sarbojanin case, Justice Hiranmay Bhattacharyya, Kolkata Durga Puja news, Durga Puja update Bangla, Bagbazar puja High Court order, Kolkata news today, Durga Puja 2026 update ]
উপনির্বাচনে বিরাট চমক! নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা করল ঋতব্রতপন্থী তৃণমূল। রেজিনগরে সফিউজ্জামান শেখ এবং নন্দীগ্রামে মহম্মদ এতেসামুল হক। কোন প্রতীকে লড়াই? রইল বড় আপডেট! 🚨

<nis:link nis:type=tag nis:id=nandigram nis:value=Nandigram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=rejinagar nis:value=Rejinagar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tmc nis:value=TMC nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trinamoolcongress nis:value=TrinamoolCongress nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ritabratabanerjee nis:value=RitabrataBanerjee nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengalpolitics nis:value=WestBengalPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=banglanews nis:value=BanglaNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=byelection2026 nis:value=ByElection2026 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=politicalupdate nis:value=PoliticalUpdate nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralreels nis:value=ViralReels nis:enabled=true nis:link/>

[ Nandigram By Election, Rejinagar By Election, Ritabrata Banerjee, Naba TMC, TMC Candidate List, Mohammad Eteshamul Haque, Safiuzzaman Sheikh, Mamata Banerjee, Kalighat TMC, Bengal Politics News, Bangla Political News, West Bengal By Election, TMC Symbol Dispute, Trinamool Congress, Breaking News Bangla, Kolkata News ]
ট্রফি বিতর্ক ভুলে ভারতে আসছে পাকিস্তান হকি টিম! 🏑🔥 জলন্ধর ও মোহালিতে বসছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আপনি কতটা এক্সাইটেড? কমেন্টে জানান! 👇

<nis:link nis:type=tag nis:id=indiavspakistan nis:value=IndiaVsPakistan nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hockeyindia nis:value=HockeyIndia nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asianchampionstrophy nis:value=AsianChampionsTrophy nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bhagwantmann nis:value=BhagwantMann nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sportsnews nis:value=SportsNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hockeyupdate nis:value=HockeyUpdate nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trendingreels nis:value=TrendingReels nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralnews nis:value=ViralNews nis:enabled=true nis:link/> 

[ Asian Champions Trophy Hockey, India vs Pakistan hockey, Pakistan hockey team in India, Bhagwant Mann hockey statement, Jalandhar Mohali hockey, Indian hockey news bangla, Asian Champions Trophy 2026, Ind vs Pak hockey match, Sports news bangla ]
কালীঘাট মন্দিরে দেবীর গয়না চুরি ও চরম আর্থিক তছরুপের অভিযোগ! এবার সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরী পরিবার। দাবি উঠল CBI তদন্তের। আপনার কী মতামত? কমেন্টে জানান! 👇🚨

<nis:link nis:type=tag nis:id=kalighattemple nis:value=KalighatTemple nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnewsbangla nis:value=BreakingNewsBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkatanews nis:value=KolkataNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengalnews nis:value=WestBengalNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kalighatmandir nis:value=KalighatMandir nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=supremecourt nis:value=SupremeCourt nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cbiinvestigation nis:value=CBIInvestigation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralbangla nis:value=ViralBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkataupdate nis:value=KolkataUpdate nis:enabled=true nis:link/> 

[ Kalighat Temple, Kalighat Mandir jewelry controversy, Sabarna Roy Chowdhury, Kalighat Temple CBI inquiry, Kalighat Temple Supreme Court, Kolkata News, Bangla News, Kalighat temple scam, Debarshi Roy Chowdhury, Supreme Court of India, Kalighat Mandir latest update, Bengal News Today ]
দুর্গাপুজো যে অনন্ত সম্ভাবনাময়, তা হয়ে উঠতে পারে শিল্পীর কর্মসংস্থানও, তা বুঝেছিলেন শিল্পী শানু লাহিড়ী। কিন্তু শিল্পীকে বুঝেছিলেন ক’জন? কতজন মনে রেখেছেন তাঁকে? আর এক বছর পেরোলেই পূর্ণ হবে তাঁর জন্মের শতবর্ষ। তাই এবার ভবানীপুরের অবসর সর্বজনীনের দুর্গাপ্রতিমা ও মণ্ডপ সেজে উঠবে শানু লাহিড়ীর শিল্পচর্চার অনুপ্রেরণাতেই।

সংবাদ প্রতিদিন ডট ইন-কে ‘কোলাবরেটিভ আর্ট প্র্যাকটিসনার থিঙ্কার্‌স’-এর সদস্য শুভ্রদীপ পাল জানান, ‘‘এ বছর অবসর সর্বজনীনে কাজের দায়িত্ব পেয়েছি আমরা। ঠিক করি, একজন এমন চিত্রশিল্পী বা ভাস্করকে ট্রিবিউট দেওয়া হোক, যাঁর জন্ম ও কর্মজীবন ভবানীপুর অঞ্চলের সঙ্গে জড়িত। তখনই মাথায় আসে শানু লাহিড়ীর নাম।’’

তাঁকে ট্রিবিউট দিতে তাঁরই বই ‘জীবন যেখানে যৌবন’-এর আধারে ‘অন্য যেখানে অনন্য’ নাম দেওয়া হয়েছে চলতি বছরের অবসর সর্বজনীনের থিমটির (Durga Puja 2026)। শিল্পী শানু লাহিড়ীর ব্যক্তিজীবন, শিল্পশৈলী, মিউরাল আর্ট ও দুর্গা পুজোয় অবদানকে কেন্দ্র করেই সেজে উঠবে পুজোমণ্ডপ। মণ্ডপসজ্জায় ঠিক কোন কোন মাধ্যম ব্যবহৃত হবে, সে বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবে রাখা হলেও, মণ্ডপে পা রাখামাত্রই যে বিস্মৃত শিল্পী শানু লাহিড়ীর কর্ম ও শিল্পজীবনের সাক্ষী হতে পারবেন দর্শকরা, সে কথা জানিয়েছেন শুভ্রদীপ পাল।

শানু লাহিড়ীর জন্ম হয়েছিল ভবানীপুর থানার পুলিশ কোয়ার্টার এলাকায়। সে সময়ের হাতে গোনা যে ক’জন মহিলা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তে যেতেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। শিল্পসাহিত্যের পরিমণ্ডলেই শিল্পীর বেড়ে ওঠা। কর্মজীবনে একের পর এক সাফল্য এসেছে। রবীন্দ্রভারতীতে শিল্প বিভাগের হেড অফ দ্য ডিপার্‌টমেন্টের দায়িত্বও সামলেছেন একসময়।

শিল্পকে কখনও চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে চাননি শানু লাহিড়ী। চেয়েছেন সাধারণ মানুষও শিল্প সম্পর্কে সম্যক ধারণা লাভ করুক। এ সময়েই যে বিষয়টি তাঁকে সবথেকে ভাবিয়েছিল, তা হল আর্ট কলেজের পড়ুয়াদের কর্মসংস্থান। কেবল মিন্টো পার্ক কিংবা গাজা পার্কের ফিলিপসের ফাঁকা দেওয়াল নয়, রবীন্দ্র সদন সাফারি পার্কের পথে পড়ে থাকা রোড রোলারও হয়ে উঠেছে তাঁর ম্যুরাল আঁকার ক্যানভাস। এমনকী কলকাতার অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক ‘পরমা’-র মূর্তিটি গড়েছিলেন তিনিই।

দুর্গাপুজোর মধ্যে যে সাধারণ শিল্পীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, তা শানু বুঝতে পেরেছিলেন আজ থেকে ২৮-২৯ বছর আগেই। ১৯৮২ ও ১৯৯৬ সালে তিনি নিজ উদ্যোগে দুর্গা প্রতিমা বানিয়েছিলেন বকুলবাগান সর্বজনীন ক্লাবে।

গত বছরেও যথেষ্ট চর্চা চলেছিল অবসর সর্বজনীনের দুর্গা পুজোর প্যান্ডেলটি নিয়ে। অসংখ্য বাঁশ দিয়ে সাজানো হয়েছিল সমগ্র মণ্ডপ। আলোকসজ্জা থেকে প্রতিমার বেদী, সমস্তটাই সেজে উঠেছিল নানাভাবে বাঁশের টুকরো ব্যবহার করে। প্রতিমার মাটির শরীর পেয়েছিল পিতলের টেক্সচার। এই বছর কতখানি চমকপ্রদ করে তোলা হবে অবসর সর্বজনীনের পুজোমণ্ডপ, তাই দেখার অপেক্ষায় দর্শকরা।
বালাসন নদীর জলে দুধিয়ায় হিউম সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার রক্ষণাবেক্ষণের জন্য বেইলি ব্রিজও বন্ধ থাকবে। এমনই প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে মিরিক যেতে হলে ঘুরপথ এখন কয়েক দিন ব্যবহার করতে হবে। পর্যটক ও সাধারণ মানুষকে দিন কয়েক সমস্যায় পড়তে হবে বলে প্রাথমিক মত। এমনিতেই দুধিয়ার প্রধান সেতু আগেই ভেসে গিয়েছিল গত বছর উত্তরবঙ্গ বিপর্যয়ের সময়ে। দিন কয়েক আগে অস্থায়ী হিউম পাইপ দিয়ে তৈরি সেতুও বালাসন নদীর জলে ভেসে যায়। এখন ওই এলাকায় যোগাযোগে শেষ সম্বল ওই বেইলি ব্রিজ। সেটি ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ সম্পূর্ণ ভেঙে যাবে। এমনই আশঙ্কায় সাধারণ মানুষ। সেই কথা মাথায় রেখেই এবার বেইলি ব্রিজ রক্ষণাবেক্ষণ শুরু হল।
দুর্গাপুজোর আর বাকি মাত্র ৩৫ দিন। তার আগে কলকাতাবাসীর মুখে আপাতত একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। উত্তর কলকাতার রানি মা তথা বাগবাজারের পুজো এবার হবে তো? পুজো ঘিরে এখনও কাটেনি আইনি জট। তবে এর মাঝেই শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। শুরু হয়েছে প্রতিমার কাঠামো বাধার কাজ। স্থানীয়রা জানান, এখনও আইনি জট না কাটলেও বাগবাজারের পুজো হবেই।

অন্যান্য বছর এই সময়ে বাগবাজারের মাঠে প্যান্ডেলের কাজ বেশ কিছুটা এগিয়ে যায়। প্রতিমার কাঠামোয় পড়তে শুরু করে মাটির প্রলেপ। কিন্তু এবার সেই তৎপরতা দেখা না যাওয়ায় মনখারাপ ছিল বাগাবাজারের বাসিন্দাদের। সকলেই চাইছিলেন, ১০৮ বছরের পুরনো পুজো যেন কোনওভাবে বন্ধ না হয়ে যায়। উত্তরের রানি মাকে নিয়ে কলকাতাবাসীর একাধিক প্রশ্ন ও কৌতুহলের মাঝেই এবার শুরু হল বাগবাজারের পুজোর প্রস্তুতি।
টানা জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। শুধু তাই নয়, কোটি কোটি টাকা লেনদেনের নেপথ্যে বড় মাথা রয়েছে বলেই দাবি তাঁর। ওই টাকা উদ্ধারে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন সুমিত। মেদিনীপুর আদালতে জমা করা নথিপত্রে এমনই বি**স্ফোরক দাবি করল সিআইডি। বড় মাথা বলতে কার নাম জানিয়েছেন সুমিত, স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে জোর চাঞ্চল্য।

শালবনি থানার অন্তর্গত বিস্তীর্ণ সরকারি জমি বেআইনিভাবে জালিয়াতির মাধ্যমে ছোট ছোট প্লটে বিভক্ত করে বিক্রি ও হস্তান্তর করার মারাত্মক অভিযোগে আগেই মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা-সহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। ওই চক্রে একাধিক প্রভাবশালী নেতার পাশাপাশি সুমিত রায়ের সক্রিয় ভূমিকা ও বিপুল অঙ্কের বেআইনি আর্থিক লেনদেনের তথ্য সিআইডির হাতে আসে। এক প্রোমোটার, এক হোটেল মালিক-সহ আরও কয়েকজনের ভূমিকাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন‌্য ডাকা হতে পারে বলেও জানা গিয়েছে।
সরকারি জমিতে দোকান বসানোর অনুমতি বিজেপি নেতার! এই অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে শোরগোল। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান তৈরিতে উৎসাহ দিচ্ছেন ওই বিজেপি নেতা।

অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর পাম্প হাউস মোড়ে। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান বসাতে উৎসাহ দেওয়া হয়েছে বিজেপি নেতার তরফে। প্রতিবাদী এলাকার বাসিন্দা সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, একজন এসে ওই জায়গায় দোকান বসানোর কথা বলেন। এমনকী দোকান বসতে না দিলে গোটা এলাকার সমস্ত দোকান তুলে দেওয়ার কথাও বলা হয়। এই বক্তব্যের প্রতিবাদেই সরব হন স্থানীয় বাসিন্দারা।
গণেশ পুজোর উদ্বোধন করে বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, বাম শাসনের ৩৯ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকালে ইচ্ছাকৃতভাবে সনাতনী সংস্কৃতির ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে এবার সমস্ত বিভেদ ঘুচে ‘সনাতনী বাংলা’ গড়ার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকালে কেষ্টপুরে গণেশ পুজো উদ্বোধনের পর শুভেন্দু বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী সবসময় ভাষা, জাত, উৎসবের নামে বাঙালি, সনাতনীদের বিভাজিত করার চেষ্টা করেছেন। কেউ বা কারা ভাবত গণেশ পুজো মহারাষ্ট্রের। মোটেও না। গণপতি বাবা গোটা দেশের সনাতনীদের। তারা চেষ্টা করত মা দুর্গা শুধু কলকাতার। না গোটা দেশের সনাতনীদের। কেউ বা কারা পরিবেশ তৈরি করে রেখেছিলেন ছটপুজো বিহারীদের। মোটেও না আমাদের বাড়ির মা-বোনেরাও সূর্যপ্রণাম করেন। ব্রতপালন করেন। প্রাচীর তৈরি করে রেখেছিল তুমি বাঙালি, গুজরাটি। আমরা ছাব্বিশে সেই প্রাচীর ভেঙে দিয়েছি। আমরা সকলে সনাতনী, হিন্দুস্তানি।”
পুজোর মরশুম মানে একটা দীর্ঘ সময়। শুধু দুর্গাপুজোতেই শেষ তা শেষ হয়ে যায় না। লক্ষ্মীপুজো, কালীপুজো পেরিয়ে ছটপুজো পর্যন্ত টানা না হলেও ধাপে ধাপে একাধিক ছুটি থাকে। আর ভ্রমণপ্রিয় মানুষ এই অবসরকেই কাজে লাগান বেড়ানোর জন্য। আর তাঁদের জন্য এবছর উৎসবের মরশুমে দারুণ সুযোগ। এই সময়ে পূর্ব রেল নানা রুটে একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল। অক্টোবরের ১৫ তারিখ থেকে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত এই বিশেষ ট্রেন পাবেন। মূলত এরাজ্যের শিয়ালদহ, হাওড়া থেকে বিহার ও উত্তরপ্রদেশের নানা স্টেশন পর্যন্ত চলবে ট্রেনগুলি।

পূর্ব রেল সূত্রে খবর, অন্তত সাতটি রুটে একাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে। দুর্গাপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষে এসব ট্রেন চালানো হবে। হাওড়া থেকে রক্সৌল, শিয়ালদহ-পাটনা, শিয়ালদহ-সীতামারি, শিয়ালদহ-গোরক্ষপুর, মালদহ টাউন-দিঘা, কলকাতা-মধুবনী এবং আসানসোল থেকে পাটনা ও গোরক্ষপুর পর্যন্ত চলবে ট্রেনগুলি। ট্রেন চলাচলের দিনক্ষণ ও সময়সূচিও মোটের উপর জানিয়ে দেওয়া হয়েছে। হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পাটনা ও শিয়ালদহ-সীতামারি রুটে সাতজোড়া বাড়তি ট্রেন পাবেন ভ্রমণার্থীরা। অন্যদিকে শিয়ালদহ-গোরক্ষপুর পর্যন্ত আপ-ডাউনে ১৪টি ট্রেন চলবে। এছাড়া কলকাতা-মধুবনী এবং আসানসোল থেকে পাটনা ও গোরক্ষপুর পর্যন্ত ৭ জোড়া ট্রেন পাওয়া যাবে। আমবাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল দিঘার জন্য মালদহ থেকে ৭টি বাড়তি ট্রেন মিলবে উৎসবের মরশুমে।
একচালা টিনের ঘর। ছাপোসা জীবনযাপন। দিন আনতে পান্তা ফুরোনোর মতে অবস্থা। কষ্ট করে সংসার চলে বলেই জানতেন প্রতিবেশীরা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে, সেই টিনের ঘরই বেআইনি ব্যবসার ডেরা! গোপন সূত্রের খবর পেয়ে আলিপুরদুয়ারের ৯ নং ওয়ার্ডের সূর্যনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘরের মধ্যে ঢুকে খাট সরাতেই চক্ষু চড়কগাছ। উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। শুধু তাই নয়, ঘরের ভিতরে মাটি খুঁড়ে উদ্ধার বালতি বালতি গাঁ**জা। ভাই-বোনের কারবারের পর্দাফাঁস আলিপুরদুয়ারে।

খুচরো কয়েন থেকে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এবং ৫০০ টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। তাও আবার মাটি খুঁড়ে বালতি বালতি টাকা সহ বিপুল পরিমাণ গাঁ**জাও উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে টাকার পরিমাণ ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৬ কেজি গাঁ**জা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাই বোনের কারবার চলছিল রমরমিয়ে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই প্রকাশ্যে এল বেআইনি ব্যবসা। পুলিশের হানা দিতেই চম্পট দেয় অভিযুক্ত ভাই বোন।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি রাজ্যেও এক মাসব্যাপী ব্যাপক কর্মসূচির পরিকল্পনা বঙ্গ বিজেপির। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি পালিত হবে। আর এই কর্মসূচির অধীনে ‘২৫ কোটি বাচ্চো কে সপ্নো কা ভারত’ (২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত) এবং ‘নমো সেবা গাথা’ কর্মসূচি আয়োজন করা হতে চলেছে রাজ্যে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে রাজ্যের ২৫ কোটি পড়ুয়া। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই।

১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে। এই কর্মসূচি আয়োজনে স্কুলশিক্ষা বিভাগই ‘নোডাল বিভাগ’ হিসেবে কাজ করবে। এই কর্মসূচি সফল করতে রাজ্যের সব স্কুলগুলির যোগদান করতে বলা হয়েছে সরকারি তরফে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও তথ্য-সংস্কতি বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২৫ কোটি বাচ্চো কে সপ্নো কা ভারত’ (২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত) কর্মসূচির আওতায় ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের মধ্যে তথ্য প্রচার করা। ‘বিকশিত ভারত সংকল্প’ এবং ‘২৫ বছরের সেবামূলক কাজ’—এই নির্ধারিত বিষয়গুলিতে পড়ুয়াদের ডিবেট ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জেলা ও রাজ্য স্তরে প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে বলেও সরকারি তরফে জানানো হয়েছে।
বিধাননগরে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) মামলায় বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে হুমকি ফোন! সেই ঘটনায় এবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী। অভিযোগ, নিজেকে দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোনে হুমকি দেন।আইনজীবীর দাবি, ফোন করে ওই ব্যক্তি দেবরাজের মামলার বিষয়ে কথা বলতে চান। তাঁর আরও দাবি, ওই ব্যক্তই জানান ‘দাদা’র নির্দেশেই কথা বলতে চান তিনি। অভিযোগ, পুরো কথোপকথনেই হুমকির সুরেই কথা বলেন ওই ব্যক্তি। তাঁর কথার উদ্দেশ্যই ছিল দেবরাজের মামলায় যেন বেশি দূর এগোনো না হয়। এই হুমকি ফোনের পরেই পুলিশের দ্বারস্থ হন ওই আইনজীবী। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। আইনজীবী পুলিশকে জানান, “যে ব্যক্তি ফোন করেছিলেন, ট্রু কলারে তাঁর নাম উঠেছিল এবি কমিটি মেম্বার।” তার অর্থ কী, তা নিয়ে পুলিশের কাছে সন্দেহপ্রকাশ করেন ওই আইনজীবী। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়েই তদন্ত হচ্ছে। এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রোমোটারের কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ। জনতার দরবারে অভিযোগ জানাতেই গ্রেপ্তার দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু-সহ তিনজন। এই মামলায় নাম জড়িয়েছে আরও একাধিকের। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দমদমের এক প্রোমোটারের কাছ থেকে নির্মাণকাজের জন্য কোটি কোটি টাকা আদায় করেন দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু ও তাঁর শাগরেদরা। এক পর্যায়ে ঘটনার জল গড়ায় মুখ্যমন্ত্রী পর্যন্ত। জনতার দবরারে গিয়ে শুভেন্দু অধিকারীকে গোটা বিষয়টা জানান ওই প্রোমোটার। এরপরই তদন্ত শুরু করে দমদম থানার পুলিশ। দু’দিনের মধ্যেই তোলাবাজির অভিযোগেই গ্রেপ্তার বঙ্কু। সেই সঙ্গে দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং দমদমের তিন নম্বর ওয়ার্ডের সিন্ডিকেটের মাথা বলে পরিচিত সুমন্ত ঘোষ ওরফে লালটুকেও গ্রেপ্তার করা হয়েছে।
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস খালি করতে দমকল বিভাগের দেওয়া নোটিশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার তৃণমূল আবেদন শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত। ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি।
ব্লু লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, মেট্রো স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী রবিবার। তাই ওইদিন আংশিকভাবে ব্যাহত হতে চলেছে মেট্রো পরিষেবা। শুক্রবার সন্ধ্যায় কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনের বেশ কিছুটা অংশে চলবে না মেট্রো। সন্ধ্যার পর অবশ্য স্বাভাবিক হয়ে যাবে গোটা ব্লু লাইনের মেট্রো পরিষেবা।রবিবার, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনের মেট্রোয় একযোগে একাধিক কাজ চলবে। ট্রাফিক ও পাওয়ার ব্লকের পাশাপাশি গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ হবে। তার জন্য মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত রবিবার নির্দিষ্ট সময়সূচি মেনে চলবে মেট্রো। সন্ধ্যার পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা ব্লু লাইনে পরিষেবা পাবেন যাত্রীরা। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কাজের জন্য আংশিক মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে? আইনি জটিলতায় তা ঝুলেই রইল হাই কোর্টে। মাহেশের মাঠে সভার অনুমতি সংক্রান্ত মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চ তা ফেরত পাঠিয়েছেন সিঙ্গল বেঞ্চে। মামলাটি দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন প্রধান বিচারপতি।

আজ, শুক্রবার শ্রীরামপুরের মাহেশে একটি মিছিল। পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। সেখানে উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাব্বিশের নির্বাচনে হারের পর এটিই তাঁর জেলায় প্রথম সভা হত! মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। জল গড়ায় হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মিছিলের অনুমতি না দিলেও। মাহেশের স্নানপিঁড়ির মাঠে হাজার দুয়েক লোক নিয়ে সভা করার অনুমতি দেন। পাশাপাশি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও শব্দবিধি নিয়েও কড়া শর্ত দেন।

এই নির্দেশের পরই গতকালই একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়। রাজ্য জানায়, সভাতে আপত্তি নেই। তবে স্নানপিঁড়ি মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন। ধর্মীয় অনুষ্ঠান হয়। রাজনৈতিক সভা হলে তা সমস্যার। রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে।

এরপরই অনুমতি বাতিল করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটি ফের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। শুনানির পর প্রধান বিচারপতি জানান, মামলাটি ফেরত পাঠানো হচ্ছে সিঙ্গেল বেঞ্চেই। মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করবে একক বেঞ্চ। এ দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মন্দিরকে সামনে রেখে রাজনৈতিকভাবে বাঁধা ও টাকা তোলার চেষ্টা চলছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পূর্বতন সরকারের শিল্পে অনীহা নিয়ে বারবার আলোচনা হয়েছে গত ১৫ বছরে। ঘটা করে শিল্পবাণিজ্য সম্মেলন হলেও বিনিয়োগ কার্যত শূন্য! এবার পালাবদলের পর সেই শিল্প নিয়ে আশা দেখাতে শুরু করেছে শুভেন্দু সরকার। তবে শুধু আশা নয়, বাস্তবে যে বিনিয়োগ আসছে, সেই চিত্র আরও পরিষ্কার হল শুক্রবার। এদিন সিটি সেন্টারে বিখ্যাত বস্ত্র বিপণন সংস্থার আউটলেট উদ্বোধন শিল্পবান্ধব বাংলার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।শুভেন্দু এদিন বলেন, “বাংলায় ১৪০টি স্টোর খুলবে। এক-দেড় বছরের মধ্যে হয়ে যাবে। ওঁরা লক্ষ্যমাত্রা দিয়েছে ৩ বছরের। পুরুলিয়ায় ১০০ একর জমি কিনেছে। সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছেন। ওখানে ভূমিপুজোয় যাব। সবমিলিয়ে ১০০০ একর জমি কিনবেন ওঁরা। কর্মসংস্থান হবে। আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ।” পূর্বতন সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। কীভাবে রাজ্যে বিনিয়োগকারী সংস্থাগুলিকে বাছাই করা হচ্ছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যে কোম্পানি বিনিয়োগ করতে আসছে তাদের বিশ্বাসযোগ্য কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থা দুর্নীতির টাকায় চলছে কিনা তা দেখা হচ্ছে। শুধু ছবি তোলার জন্য নয়। আমরা সবদিক খতিয়ে দেখে শিল্প আনার চেষ্টা করছি।”
কলেজে তুমুল অরাজক পরিস্থিতি দীর্ঘদিন ধরে। প্রায় একদশক ধরে এমন বিশৃঙ্খলার নেপথ্যে খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ। এই অভিযোগের চরম বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার রাতে। সুরেন্দ্রনাথ আইন কলেজের (Surendranath Law College) উপাধ্যক্ষকে সারারাত ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। অবশেষে শুক্রবার দুপুর পদত্যাগ করলেন উপাধ্যক্ষ মহম্মদী তারান্নুম। যদিও সংবাদমাধ্যমে তাঁর দাবি, চাপে পড়ে ইস্তফা দিলেন, স্বেচ্ছায় নয়। ভিসির এই দাবির পরই ফের ছাত্রীরা শোরগোল তোলেন। একটি ভিডিও দেখিয়ে তাঁদের পালটা দাবি, স্বেচ্ছাতেই পদত্যাগ করেছেন মহম্মদী তারান্নুম। সবমিলিয়ে, ভিপি ইস্তফা দিলেও সুরেন্দ্রনাথ আইন কলেজে অচলাবস্থা কাটল না শুক্রবারও।

প্রায় ১০ বছর ধরে সুরেন্দ্রনাথ আইন কলেজের ভাইস প্রিন্সিপালের পদ সামলাচ্ছেন মহম্মদী তারান্নুম। তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁদের হাজিরা থেকে কলেজের নানা খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত উদাসীন ভাইস প্রিন্সিপাল। অভিযোগ, পড়ুয়ারা নিয়মিত ক্লাসে এলেও হাজিরা খাতায় তাঁদের নাম ঠিকমতো তোলা হয় না। কোনও সমস্যার সমাধান চেয়ে ভিপি-র কাছে গেলে সুরাহা মেলে না। তিনি নিজেই সময়মতো কলেজে আসেন না বলে অভিযোগ। আর ভিপি মহম্মদী তারান্নুমের এই ঢিলেঢালা মনোভাবের কারণে অনেকদিন ধরে কলেজে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, পড়াশোনার পরিবেশ নেই। এমনই গুরুতর সব অভিযোগের নিষ্পত্তিতে উপাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে তাঁকে ঘেরাও করেন পড়ুয়ারা। অভিযোগ, তাঁকে খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি।
পুর ও নগরোন্নয়ন দুর্নীতিতে গারদের ওপারে সুজিত বসু। এবার তাঁর ছেলের রেস্তরাঁয় মিলল পচা, ছত্রাক ধরা মাংস, মাছ। খোলা অবস্থায় পাওয়া গেল প্রচুর পরিমাণ মাংস, আইসক্রিম। বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আজ, শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দু’টি রেস্তরাঁয় হানা দেন। রেস্তরাঁয় ওই মাছ, মাংস বেশি কিছুদিন ধরেই ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে অভিযোগ। ওই রেস্তরাঁয় খেয়ে আসা মানুষদের তাহলে কি পচা, বাসি খাবার দেওয়া হত? সেই প্রশ্ন উঠেছে।

বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ-সহ একাধিক জায়গায় হানা দিচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। বাসি, পচা মাছ-মাংস-সহ একাধিক খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছে। দোলের রং বিরিয়ানিতে মেশানোর মারাত্মক অভিযোগও সামনে এসেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বিভিন্ন দোকানে মিষ্টিও তৈরি হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের ৬৫ টি প্রতিষ্ঠানের লাইসেন্স আপাতত বাতিল হয়েছে ইতিমধ্যেই। এবার সেই আবহে লেকটাউনের তিন রেস্তরাঁয় হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর।
“জল ভেঙে যে দিক দিয়ে যাচ্ছি, ফিরতে পারছি না। ফেরার সময় দেখছি গোটা এলাকা গঙ্গার ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে।” বিপন্ন জনতা তো বটেই।মালদহের ইংরেজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল রবিদাস পাড়ায় গঙ্গা ভাঙন এলাকা ঘুরে এমনই ভয়াবহ অভিজ্ঞতা বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। নদী বিশেষজ্ঞদের সঙ্গে তিনিও একমত, ভাঙন ঠেকানো না গেলে এবার মালদহ শহর ভাসবে। শুধু কি ভাঙন! বাঁধ কেটে দেওয়ার পর গঙ্গা ও ফুলহর মিলেমিশে একাকার হয়েছে।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

<nis:link nis:type=tag nis:id=narendramodi nis:value=NarendraModi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=modibirthday2026 nis:value=ModiBirthday2026 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalcelebratesmodi nis:value=BengalCelebratesModi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viksitbharat nis:value=ViksitBharat nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkatadiwali nis:value=KolkataDiwali nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=suvenduadhikari nis:value=SuvenduAdhikari nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=annapurnadiwas nis:value=AnnapurnaDiwas nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=megacelebration nis:value=MegaCelebration nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=modiat76 nis:value=ModiAt76 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalnews nis:value=BengalNews nis:enabled=true nis:link/>