বেআইনি কাফ সিরাপ ও নেশাদ্রব্য বিক্রির অভিযোগে গ্রে*ফ*তার যুবক
বাঁকুড়া সদর থানার পুলিশের অভিযানে বেআইনি কাফ সিরাপ ও প্রেসক্রিপশন-প্রয়োজনীয় ওষুধ বিক্রির অভিযোগে গ্রে*ফ*তার এক যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাকির ভূঁইয়া নামে এক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও প্রেসক্রিপশন-প্রয়োজনীয় ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২২ বোতল কাফ সিরাপ এবং ৩ হাজার ৩৪০টি ক্যাপসুল। পুলিশের দাবি, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধের ব্যবহার বা বিক্রি আইনসঙ্গত নয়।
ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রে*ফ*তার করে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ ওষুধ এল এবং এর পিছনে আরও কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।