আজ শালতোড়া ব্লক অফিসে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY) নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা বা অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা ও ক্ষতিপূরণের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। কৃষকদের ফসলের ঝুঁকি কমিয়ে তাঁদের আয় ও ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন শালতোড়া বিধানসভার বিধায়ক(MLA) চন্দনা বাউরি, শালতোড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO)সৌমাল্য ঘোষ, শালতোড়া ব্লকের সহকারী কৃষি অধিকর্তা (ADA) মানজারুল শেক ,শালতোড়া মন্ডল ১এর বিশিষ্ট সমাজকর্মী অরুপ মন্ডল, শালতোড়া মন্ডল ২ এর বিশিষ্ট সমাজকর্মী রাহুল গাঙ্গুলি সহ অন্যান্যরা