বাঁকুড়া শহরে বিরিয়ানি-মিষ্টির দোকানে পুলিশের হঠাৎ অভিযান, ছড়াল চাঞ্চল্য
বাঁকুড়া শহরে আচমকাই বিরিয়ানি, মিষ্টি সহ বিভিন্ন খাবারের দোকানে পুলিশের হানা। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবি-র যৌথ উদ্যোগে শহরের একাধিক বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় এই অভিযান।
বিরিয়ানির দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান এবং অন্যান্য খাবারের দোকানে গিয়ে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। খাবার তৈরিতে ব্যবহৃত উপকরণ, রান্নার পদ্ধতি, খাবার সংরক্ষণ এবং নষ্ট বা নিম্নমানের খাবার বিক্রি হচ্ছে কিনা—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়।
হঠাৎ পুলিশের এই অভিযানে শহরের বিভিন্ন খাবারের দোকানে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই খাবারের মান বজায় রাখা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতেই এই ধরনের নজরদারি বলে জানা গিয়েছে।
পুলিশের এই অভিযান আগামী দিনেও শহরের বিভিন্ন খাবারের দোকানে অব্যাহত থাকতে পারে বলে সূত্রের খবর।
Saltora, Bankura | Aug 22, 2026