বাঁকুড়ায় ফের পথ দু*র্ঘটনায় প্রা*ণহানি!!
অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরিতে বাইকের ধাক্কা !!!
বাঁকুড়ার দুর্লভপুর-বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোরে ফের পথ দু*র্ঘটনায় প্রা*ণ গেল এক বাইক আরোহীর। শুক্রবার রাতে গঙ্গাজলঘাটি থানার কলগোড়া স্বাস্থ্যকেন্দ্র মোড়ের কাছে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ*তের নাম কাঞ্চন কুন্ডু। তিনি গঙ্গাজলঘাটি থানার দুবেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত তাপস আখুলির বাড়ি মেজিয়া থানার শুখাবাদ গ্রামে।
জানা যায়, শুক্রবার রাতে একটি বাইকে চড়ে দুর্লভপুর-বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোর ধরে যাচ্ছিলেন কাঞ্চন কুন্ডু ও তাপস আখুলি। কলগোড়া স্বাস্থ্যকেন্দ্র মোড়ের কাছে রাস্তার উপর অন্ধকার জায়গায় একটি লরি দাঁড়িয়ে ছিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরিটিকে দেখতে না পেয়ে বাইকটি সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে।
ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা কাঞ্চন কুন্ডুকে মৃ*ত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত তাপস আখুলিকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্লভপুর-বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোরে একের পর এক দু*র্ঘটনায় প্রা*ণহানির ঘটনায় ফের উঠছে রাস্তার নিরাপত্তা ও অন্ধকারে রাস্তার উপর লরি দাঁড় করিয়ে রাখার মতো বিষয় নিয়ে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ!!!