সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” এরপরই মমতা বলেন, “আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।” এই ইস্যুতেই মমতাকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “উনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন? হালিশহরে ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেয়নি। আমার সঙ্গে তো মৃতের পরিবার কথা বলেছে। অর্থ সাহায্য নিয়েছে। চাকরির কথা বলেছি, প্রয়োজনীয় নথিও দিয়েছেন।” শুভেন্দুর কথায়, “কর্মীরাই ওনাকে ভরসা করে না। এসব বলে কী লাভ!”