মানিকতলায় ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার
গভীর রাতে আচমকাই বিকট শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় বাসিন্দাদের মধ্যে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাড়িতে থাকা দুই পরিবার। মঙ্গলবার গভীর রাতে মানিকতলার ওয়ার্ডস ইনস্টিটিউটের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির একাংশ ভেঙে পড়ার সময় বাড়ির ভিতরে ছিলেন দুই পরিবারের সদস্যরা। একটি পরিবার তখন ঘুমোচ্ছিল। অন্য পরিবার ব্যস্ত ছিল রাতের খাবারে। আচমকাই বাড়ির অংশ ভেঙে পড়ার বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে