
National Sports Governance act মোতাবেক বদলে যাচ্ছে IFA'র কমিটি গঠনের পদ্ধতি। যুগের পর যুগ ধরে IFA'র প্রধান মুখ ছিলেন সচিব। কিন্তু National Sports Governance act মতে আর সচিবের সেই ক্ষমতা থাকছে না। এবার থেকে বেতনভুক সচিব থাকবে ঠিকই কিন্তু IFA'র প্রধান মুখ হতে যাচ্ছে সভাপতি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে আগামী ৪ নভেম্বরের মধ্যে সমস্ত রাজ্য ফুটবল সংস্থাদের National Sports Governance act অনুযায়ী নির্বাচন করতে হবে। আর নতুন সংবিধান কার্যকর করার জন্য শনিবার (২৪ অক্টোবর ) বিকেল ৪টের সময় (সুবর্ণ বণিক সভা ঘরে) স্পেশাল জেনারেল মিটিং ডেকেছেন IFA সচিব অনির্বান দত্ত। এই সভায় নতুন সংবিধান কার্যকর করার পাশাপাশি নির্বাচনের দিন ঠিক করা হবে। যদিও IFA সচিব ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, ৪ নভেম্বর নয়, ১৫ নভেম্বরের মধ্যে IFA নির্বাচন করবে।
প্রসঙ্গত, এতদিন IFA'র পদাধিকারী নির্বাচন করতেন গভর্নিং বডির সদস্যরা। নতুন নিয়মে গভর্নিং বডিই থাকছে না। পদাধিকারীদের নির্বাচন করবে IFA অনুমোদিত ৩০৯ টি ক্লাব। এছাড়াও ভোট দিতে পারবেন ফুটবলার, রেফারি, কোচেদের প্রতিনিধিরা। সব মিলিয়ে ১৫টি পদে নির্বাচন হবে। এই ১৫ কমিটি সদস্যদের হাতে থাকবে বাংলা ফুটবল চালানোর দায়িত্ব।
#insidesportsbangla #IndianFootballAssociation #nationalsportsgovernanceact #hilights #everyone