সরকারি জমিতে দোকান বসানোর অনুমতি বিজেপি নেতার! এই অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে শোরগোল। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান তৈরিতে উৎসাহ দিচ্ছেন ওই বিজেপি নেতা।
অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর পাম্প হাউস মোড়ে। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান বসাতে উৎসাহ দেওয়া হয়েছে বিজেপি নেতার তরফে। প্রতিবাদী এলাকার বাসিন্দা সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, একজন এসে ওই জায়গায় দোকান বসানোর কথা বলেন। এমনকী দোকান বসতে না দিলে গোটা এলাকার সমস্ত দোকান তুলে দেওয়ার কথাও বলা হয়। এই বক্তব্যের প্রতিবাদেই সরব হন স্থানীয় বাসিন্দারা।