পশ্চিমবঙ্গ সরকার (উচ্চশিক্ষা বিভাগ)-এর নির্দেশানুসারে আজ SNC কলেজের সংস্কৃত বিভাগ কর্তৃক "সংস্কৃত দিবস" পালিত হল ।
"जयतु संस्कृतम्। जयतु भारतीयसंस्कृतिः । जयतु भारतीयज्ञानपरम्परा।"
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশানুসারে আজ শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজে যথাযথ মর্যাদায় পালিত হল ‘সংস্কৃত দিবস’।
কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় সংস্কৃত ভাষার ঐতিহ্য, প্রাচীন ভারতীয় জ্ঞান-পরম্পরা এবং ভারতীয় সংস্কৃতিতে সংস্কৃত ভাষার গুরুত্বপূর্ণ অবদান।
অনুষ্ঠানে সংস্কৃত ভাষার চর্চা ও প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
সংস্কৃত দিবসের এই আয়োজনে ধ্বনিত হয় ঐতিহ্য ও গৌরবের বার্তা—
“जयतु संस्कृतम्। जयतु भारतीयसंस्कृतिः। जयतु भारतीयज्ञानपरम्परा।”
অর্থাৎ— জয় হোক সংস্কৃতের, জয় হোক ভারতীয় সংস্কৃতির, জয় হোক ভারতীয় জ্ঞান-পরম্পরার।
শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজের এই উদ্যোগে আরও একবার সামনে এল ভারতীয় ঐতিহ্য ও জ্ঞানচর্চার সঙ্গে সংস্কৃত ভাষার গভীর সম্পর্ক।