🔴 #কৃষ্ণনগর ।। দেবাদিদেব এর টানে জলযাত্রীদের পাশে রাস্তায় দাঁড়িয়ে " ইনসান " : স্বস্তি দিতে হাতে ঠান্ডা জল
প্রতিনিধি - সৈয়দ আবু জাফর
রাত পোহালেই শ্রাবণের শেষ সোমবার । রবিবার থেকেই দেবাদিদেব এর টানে যাত্রা ভক্তদের । নদীয়ার নবদ্বীপ থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে যাত্রা শিবনিবাস এর উদ্দেশ্যে । প্রখর রোদের তাপ , বৃষ্টি মাঝে মধ্যে হলেও ভ্যাপসা গরম । তার মধ্যেই দেবাদিদেব মহাদেব এর ভক্তরা জল নিয়ে পাড়ি দিচ্ছে শিব মন্দিরের উদ্দেশ্যে । মহাদেব এর ভক্তদের জন্য রাস্তার পাশে রোদে দাঁড়িয়ে "ইনসান" । গরমে স্বস্তি দিতে জলযাত্রীদের দিকে বাড়িয়ে দিচ্ছে ঠান্ডা পানীয় । গলায় ঢেলে ক্ষণিক স্বস্তি পেতে এগিয়ে আসছেন পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন জলযাত্রীরা । রোদে দাঁড়িয়ে ইনসানের সাথে আরও কয়েকজন এগিয়ে এসেছেন জলসত্রে । সেবামূলক কাজে উৎসাহিত বহুজন । হাসিমুখে জল নিচ্ছেন গলায় ঢেলেই হাঁটা মহাদেবের দরবারে । ইনসানরাও হাসি মুখে তুলে দিচ্ছেন জল ।