🔴 #ভাতাড় ।। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাস্তায় অন্নপূর্ণা'রা : মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা
আমিরুল ইসলাম ( ভাতাড় ) :: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে মহিলা মোর্চার মিছিল ভাতাড় বাজারে।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রাপ্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ জ্ঞাপন করে ভাতাড় মহিলা মোর্চার পক্ষ থেকে একটি মিছিল করা হল।প্রায় তিন হাজার মহিলা এই মিছিলে পা মিলিয়ে ছিলেন।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মহিলা মোর্চার জিএস সান্তনা হাজরা, বর্ধমান সদর জেলার সহ সভানেত্রী সুচিস্মিতা হাটি সহ ভাতার ব্লকের বিজেপি নেতৃত্ব। মিছিল শুরু হয় মহাপ্রভুতলা থেকে । শেষ হয় ব্লক অফিস প্রাঙ্গনে এসে।