
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নির্মাণের অনুদান নিয়ে প্রতারণার অভিযোগে এক পঞ্চায়েত সদস্য গ্রেফতার
বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত পালিতপুর গ্রামের বাসিন্দা তথা কুশমোর-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের সদস্য ভিক্টর মাল (৩৩)-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-এর অনুদান গ্রহণে প্রতারণার অভিযোগে পাইকর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি পাইকর থানার কেস নং ৩৭০/২৬, তারিখ ১২.১০.২০২৬, ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩১৯(২)/৩১৪ ধারায় নথিভুক্ত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধাভোগী হিসেবে অভিযুক্তের নামে অনুদান মঞ্জুর হয়। অভিযোগ, নিজের বাড়ি নির্মাণ না করে অন্য এক ব্যক্তির বাড়ির দেওয়ালের ছবি ব্যবহার করে তিনি প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ গ্রহণ করেন।
ঘটনার তদন্তে পাইকর থানার পুলিশ স্থানীয়ভাবে তদন্ত করে, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বক্তব্য নথিভুক্ত করে এবং মুরারই-২ ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের নথি পরীক্ষা করে। তদন্তে প্রাপ্ত ব্যাঙ্কের নথি অনুযায়ী, অভিযুক্তের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ৬০,০০০ টাকা জমা পড়েছিল বলে জানা যায়।
এরপর ১৩.১০.২০২৬ তারিখ সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাইকর থানার পুলিশ পালিতপুর শিবতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর দেখানো মতে একটি সংশ্লিষ্ট ব্যাঙ্কের পাসবুকও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগগুলির সত্যতা বিচারাধীন প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ Suvendu Adhikari Birbhum District Murarai Bidhan Sabha BJP Birbhum