আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক
খোয়াই: আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার খোয়াই মণ্ডল কার্যালয়ে দলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
এই বৈঠকে খোয়াই মণ্ডলের সমস্ত বুথ সভাপতির পাশাপাশি পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী পরিকল্পনা এবং ওয়ার্ডভিত্তিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
24 News Bangla | সত্যের সন্ধানে নিরপেক্ষ বার্তা