খোয়াই মহাদেব বাড়ি আশ্রমে শুরু ৪০ প্রহর হরিনাম সংকীর্তন
খোয়াই প্রতিনিধি, ১৩ নভেম্বরঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে খোয়াই মহাদেব বাড়ি আশ্রমের ঐতিহ্যবাহী ৪০ প্রহর হরিনাম সংকীর্তন। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে তৈরি হয়েছে ভক্তিময় পরিবেশ। হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা আশ্রম চত্বর।
অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ। ৪০ প্রহরব্যাপী এই হরিনাম সংকীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের নামগান ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিবেশে সামিল হচ্ছেন অগণিত ভক্ত। এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
Ambassa, Dhalai | Nov 13, 2026