বাঁকুড়ার শালতোড়ায় বড়সড় ডাকাতির ছক বানচাল, শালতোড়া থানা পুলিশ প্রশাসনের জালে ৮ জন গ্রে*ফ*তার !!! আজ তোলা হল বাঁকুড়ায় জেলা আদালতে
শালতোড়াঃ বড়সড় ডাকাতির চক্রান্ত ভেস্তে দিল শালতোড়া থানার পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানা পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শালতোড়া থানা এলাকার ঢেঁকিয়া অঞ্চলের কৃষ্ণপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন আট জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, ধৃতেরা দুটি চারচাকা গাড়িতে করে রানিগঞ্জ থেকে শালতোড়া এলাকায় এসেছিল ডাকাতির উদ্দেশ্যে।
ধৃতদের বৃহস্পতিবার বাঁকুড়া আদালতে পেশ করা হয়। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।