মিস ইন্ডিয়া ২০২৬-এ ত্রিপুরার সাফল্য,ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব জিতলেন ধর্মনগরের বর্ষা দাস ।।
রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের Mr & Miss India 2026 প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ খেতাব অর্জন করেছেন ধর্মনগরের বাসিন্দা ও দেবশা এন্টারটেইনমেন্টের কো-ফাউন্ডার বর্ষা দাস। মিস বিভাগে অসাধারণ ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি এই সম্মান অর্জন করেন। বলিউড অভিনেত্রী স্নেহা উলাল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষার এই সাফল্যে ধর্মনগরসহ গোটা ত্রিপুরায় আনন্দের আবহ তৈরি হয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #kailashahar #khowai #agartala #tripura