কাঞ্চনপুর! মানবিক উদ্যোগে রক্ষা পেল এক অসুস্থ যুবতীর জীবন ।
সোমবার দুপুরে তীব্র গরমের মধ্যে কাঞ্চনপুর শহরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রায় ১৯ বছর বয়সী এক যুবতীকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই মানবিক উদ্যোগে সাংবাদিক অমৃত পাল ও ভরত নাথ দ্রুত তাঁকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবতীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি নিজের পরিচয় বা পরিবারের কোনো যোগাযোগের তথ্য জানাতে পারেননি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।যদি কেউ এই যুবতীকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
#dharmanagar #kanchanpur #panisagar #tripura #agartala