কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া বাইক, ধর্মনগর পুলিশের সাফল্য !!
ধর্মনগর থানার দ্রুত পদক্ষেপে চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে একটি পালসার ১২৫ মোটরসাইকেল। ঘটনায় ঊনকোটি জেলার কাচরঘাট এলাকার বাসিন্দা নিতু দাস (৩৫)-কে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কামেশ্বর এলাকার বাসিন্দা বিশ্বজিত পালের TR05G5659 নম্বরের মোটরসাইকেলটি রবিবার মনতলা ধর্মপুর এলাকা থেকে চুরি হয়। অভিযোগ পাওয়ার পর ওসি মিনা দেববর্মার নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে জেল রোড এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় DMN PS Case No. 53/26 নথিভুক্ত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৩০৩(২) ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
#dharmanagar #kanchanpur #panisagar #agartala #tripura