মাটিগাড়া: শিলিগুড়ির নিহারিকা বর্মন ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ জয় করলেন
শিলিগুড়ির নিহারিকা বর্মন ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তাঁর বাবা সত্যেন জয় বর্মন এসএসবি জওয়ান। নিহারিকা রাজবংশী সমাজ ও উত্তরবঙ্গের গর্ব হয়ে উঠেছেন। তিনি শিলিগুড়ি কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।