মালদা প্রতিদিন নিউজঃ পশ্চিমবঙ্গে AIIMS হোক, আমরাও চাই হোক, প্রিয় দারই প্রথম এনিয়ে সুচিন্তিত প্রস্তাব ছিল রায়গঞ্জে হোক, যাতে উত্তরবঙ্গ বা ওদিকের অন্যান্য রাজ্যের সুবিধা হয়, তার জন্য সরকারের থেকে কিছু প্রাথমিক আলোচনাও হয়েছিল
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত, বহু মানুষ মারা গেছেন, ডাক্তাররাও আজ পরিকাঠামোর অভাবে প্রকাশ্যে প্রতিবাদ করছেন,
আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল সেগুলোর দিকেও নজর দিতে হবে, সেগুলো আজ রুগ্ন , ধুঁকছে, তাই গোটা স্বাস্থ্য ব্যবস্থা টাই ভেঙে পড়েছে
শহরে তাও কিছু আছে, কিন্তু গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা বলে কিছুই নেই,
আমি মনে করি, AIIMS অনেক বড় ব্যাপার, হোক , খুব ভালো কথা , কিন্তু বেসিক ট্রিটমেন্ট, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত