নিতুড়িয়া: নিতুড়িয়ায় বেহাল রাস্তা ,প্রায়দিন ঘটছে দুর্ঘটনা,হেলদোল নেই প্রশাসনের
নিতুড়িয়ার সড়বড়ি থেকে পাঞ্চেৎ যাওয়ার রাস্তা বেহাল। প্রায়দিন ঘটছে দুর্ঘটনা। কয়েকদিন আগে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটলেও হেলদোল নেই প্রশাসনের। দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে কোন সময় তারা পথ অবরোধ করে আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন।