আজ দ্বিতীয় দিনেও রাজ্য সরকারের বেকার যুবক যুবতীদের জন্য যুব সার্থী রেজিস্ট্রেশন ক্যাম্পে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকে উপচে পড়ল ভিড়।সারাদিন ধরেই নাম রেজিস্ট্রেশন করতে যুবক যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিকে প্রশাসনের বিভিন্ন কর্তাদের পাশাপাশি এদিন নিতুড়িয়ার যুব সাথী ক্যাম্প পরিদর্শন করেন এলাকার বাসিন্দা তথা প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি।সোমবার রাত্রে বিধায়ক জানান, নিতুড়িয়া ব্লকের যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্পের দ্বিতীয় দিনেও উপচে পড়েছিল ভিড়।