বলরামপুর: ফুটবলে কিক মেরে বলরামপুরে ‘এমপি কাপ’-এর উদ্বোধন করলেন বিধায়ক জলধর মাহাতো
বলরামপুর কলেজ মাঠে ব্লক স্তরের ‘এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর শুভ উদ্বোধন হলো। ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার সূচনা করেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। বলরামপুর ব্লক এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের একটি করে মোট সাতটি দল এই প্রতিযোগিতায় গ্রহণ করেছে। বিধায়ক জানান যে, জেলা জুড়ে বিভিন্ন ব্লকে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্যোগে ২৬ শে আগস্ট থেকে জেলা জুড়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।