সদর: পশ্চিম ত্রিপুরায় জনজাতীয় গৌরব দিবসে নতুন একলব্য বিদ্যালয়ের উদ্বোধন
পশ্চিম ত্রিপুরার হেজামারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক জনজাতীয় গৌরব দিবস। ভার্চুয়ালভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনজাতি ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।